সহযোগী ক্যাটাগরিতে দ্য এ টিমের জয়

২৬ অক্টোবর, ২০১৯ ২০:৪৮  
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে  সহযোগী ক্যাটাগরি নির্বাচন। তীব্র প্রতিদ্বন্দ্বীতা হলেও নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দ্য এ টিমের চার সদস্য। বিজয়ীরা হলেন- তুহিন এন্টার প্রাইজের রাইসুল ইসলাম তুহিন (১৮২ ভোট) , এশিয়ান সিটি অনলাইন বিডি লিমিটেডের আসাদুজ্জামান সুজন (১৮১ ভোট) , স্পিড টেক অনলাইনের নাছিন উদ্দিন ( ১৭৪ ভোট) এবং  দি উইনার আইটির মো: অহিদ উল্ল্যাহ ভূইয়া (১৫৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় গণনা শেষে ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বাবু। এসময় দুই নির্বাচন কমিশনার তৌহিদ হোসেন ও বীরেন্দ্রনাথ অধিকারী ছাড়াও আপলি বোর্ড সদস্য আব্দুর রাজ্জাক, হাফেজ রহমান এবং মোঃ আবুল খায়ের উপস্থিত ছিলেন। কমিশনার জানান, সহযোগী ক্যাটাগরিতে মোট ভোট পড়েছে ৩০৬টি। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে।